অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: এক ওভারেই শরীফুলের জোড়া আঘাতে ৩ উইকেট তুলে নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। এর আগে শুরুটা করে দিয়েছিলেন তাসকিন। ৬৪ রানেই অলআউট হয়ে যাওয়ার পর লড়াইয়ের রাখার কাজটা বেশ কঠিন। কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশ হাল ছাড়তে রাজি নয়। বোলাররাই এখন ভরসা বাংলাদেশের।

ইনিংসের প্রথম বলেই বাই চার দিয়েছিলেন তাসকিন আহমেদ। ঝাঁপিয়ে পড়েও বলটা ধরতে পারেননি উইকেটকিপার লিটন দাস। কিন্তু এরপর থেকেই দুর্দান্ত বোলিং করে রেনশকে ফিরিয়ে দেন তাসকিন। তার বলে ফ্লিক করতে যেয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ১০ বলে ৮ রান করে আউট হয়েছেন রেনশ।

হাসান মাহমুদ ঠিকঠাক লাইন-লেন্থ খুঁজে পাচ্ছিলেন না। এরপরই আনা হয় শরীফুলকে। বাঁহাতি এই পেসারের ভেতরে ঢোকা বল হেডের ব্যাট হয়ে স্টাম্পে গেলে দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ। একই ওভারে শরীফুল মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন। 

সর্বশেষ স্টিভ স্মিথ ১১ বলে ৬ রান ও গ্রিন ৭ বলে ১ রান করে ক্রিজে টিকে থেকে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া।

এর আগে, নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের গুটিয়ে দিতে ৩৪ ওভার লেগেছে অস্ট্রেলিয়ার।  

Related Articles

Back to top button