‘তুরস্কের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতের ঝুঁকিতে নেতানিয়াহু’

অনলাইন ডেস্ক: সিরিয়ার অবস্থিত সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কাৎজের কড়া বক্তব্য আঙ্কারার সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের পরবর্তী নেসেট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু সরকার তুরস্কের বিরুদ্ধে তাদের রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য জোরদার করেছে। তবে নিরাপত্তা কর্মকর্তাদের একটি অংশ তুরস্কের সঙ্গে এই বিরোধকে প্রকাশ্য বা বড় ধরনের রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে মঙ্গলবার সকালে চালানো এই হামলার সিদ্ধান্ত সামরিক বাহিনীরই ছিল। তবে আঙ্কারার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কিছু নিরাপত্তা কর্মকর্তা চেয়েছিলেন হামলাটি যেন সরকারি কোনো বক্তব্য বা খবরের শিরোনাম না হয়। তাই হামলার পরপরই নেতানিয়াহু ও কাৎজের দেওয়া উস্কানিমূলক বক্তব্যকে সহজভাবে নেননি তারা।

এদিকে গাজাগামী ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলার বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরেকজন ইসরায়েলি আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related Articles

Back to top button