দেবকে নিয়ে খোলা চিঠিতে যা লিখলেন শুভশ্রী

অনলাইন ডেস্ক: অভিনেতা দেবের প্রথম পরিচালিত সিনেমা ‘দেশু-৭’-এর শুটিং শেষ হয়েছে। বিশেষ এই মুহূর্তে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চিঠিতে দেবের পরিচালনার প্রশংসার পাশাপাশি তার প্রতি মুগ্ধতা ও গর্বের কথাও জানিয়েছেন তিনি।

শুভশ্রী জানান, তাদের দুজনের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু হলেও দেবের প্রথম পরিচালিত সিনেমায় কাজের অভিজ্ঞতা তার জন্য ছিল একেবারেই ভিন্ন। অভিনেতা হিসেবে দেবকে কাছ থেকে দেখার পাশাপাশি এবার পরিচালক হিসেবেও তার কাজের ধরন দেখার সুযোগ পেয়েছেন তিনি।

শুভশ্রীর ভাষ্য,  ‘আজ দেশু-৭’র শেষ শুটিং। তাই মনে হলো এই কথাগুলো লিখে রাখা দরকার। আমাদের দুজনের যাত্রা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। কিন্তু এবার অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে পেরেছি। একজন পরিচালক হিসেবে তোমাকে এবং তোমার ভাবনাকে বাস্তবে রূপ নিতে দেখেছি।’

তবে শুরুতে পরিচালক হিসেবে দেবকে দেখে কিছুটা ঈর্ষা হয়েছিল বলেও জানিয়েছেন শুভশ্রী। অভিনয়ের পাশাপাশি এতটা গুছিয়ে নির্মাণের কাজ সামলাতে দেখে তিনি অবাক হন। তার মনে প্রশ্ন জেগেছিল, অভিনয়ের ব্যস্ততার মধ্যেও দেব কখন চিত্রনাট্য ও নির্মাণের এত কিছু শিখে ফেললেন এবং কীভাবে এত সুন্দরভাবে পুরো কাজটি সামলাচ্ছেন।

অভিনেত্রী লেখেন, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষা হয়েছিল। একজন পরিচালক হিসেবে তোমাকে এতটা গুছানো দেখে অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় চরিত্রে অভিনয় করতে করতে তুমি চিত্রনাট্য ও নির্মাণ সম্পর্কে এত কিছু কখন শিখে ফেললে? কীভাবে এত সুন্দরভাবে সবকিছু সামলালে?’

সিনেমার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে অবশ্য সেই ঈর্ষা বদলে যায় অনুপ্রেরণায়। দেবের কাজ দেখে তিনি আরও অনুপ্রাণিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

Bengali superstars Dev-Subhashree reunite; 'DeSu7' shooting begins in June

শুভশ্রী আশা প্রকাশ করেন, ‘দেশু-৭’ মুক্তির পর দর্শক ও চলচ্চিত্র অঙ্গন একজন নতুন ধরনের নির্মাতাকে দেখতে পাবে। শুভশ্রীর ভাষায়, ‘আমি আনন্দিত যে তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরেছি। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু-৭’ মুক্তির পর আমাদের চলচ্চিত্র অঙ্গন একজন নতুন ধরনের নির্মাতাকে পাবে, যে শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবে এবং সাধারণ দর্শককে বিনোদন দেবে।’

চিঠির শেষদিকে দেবের প্রতি গর্ব প্রকাশ করে শুভশ্রী তার পরিচালনা জীবনের জন্য শুভকামনা জানান। তিনি বিশ্বাস করেন, পরিচালক হিসেবে দেবের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

দেবের প্রথম পরিচালিত সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শুটিং শেষ হওয়ার দিনে শুভশ্রীর এমন আবেগঘন চিঠি সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।

Dear Dev ,

Today is the last shoot day for Desu7, hence I thought of putting this out.
Both us started our journey more or less around the same time.
But this time it was a different experience, as i was part of your 1st directorial debut, I could see you & your vision come alive. It was a different side of you. …See more

May be an image of one or more people
May be an image of one or more people, beard and musical instrument
May be an image of one or more people and speaker
May be a black-and-white image

Related Articles

Back to top button