ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ রানের ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের 

অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবীয়দের ১ রানে হারিয়েছে আইরিশ মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই প্রথম জয় আয়ারল্যান্ডের মেয়েদের। 

পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল আয়ারল্যান্ড। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ব্যাট হাতে রেকর্ডগড়া অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডকে উল্লাসে ভাসিয়েছেন দলনেতা অরলা প্রেন্ডারগাস্ট। 

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে আইরিশ বোলারদের তোপের মুখে পড়ে পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর জ্যানিলিয়া গ্লাসগোর ২৬ বলে ৩৬ এবং ক্যাম্পবেলের ২১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় ক্যারিবীয় নারীরা। আয়ারল্যান্ডের পক্ষে আভা ক্যানিং অধিনায়ক অরলা প্রেন্ডারগাস্ট নেন ২টি করে উইকেট।

১৪২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই মাত্র শূন্য রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। দলের হাল ধরেন অরলা প্রেন্ডারগাস্ট। মাত্র ৪৬ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪ ওভার ১ বলে ৫ উইকেটে ৯৯ রান করে আইরিশরা। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১ রানের জয় পায় আইরিশ মেয়েরা।  

Related Articles

Back to top button