ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষায় সাফজয়ী মোরশেদ

অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এখন ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। গতকাল শুক্রবার (৩ মার্চ) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজরা।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন মোরশেদ আলী। ঐতিহাসিক এই জয়ের পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে মোরশেদ বলেন, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই রোমাঞ্চিত! আর কী বলব, বলার মতো ভাষা নাই। আমরা ইনশাআল্লাহ এইবার চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ। ভামোস! দেশবাসীর সঙ্গে দেখা হচ্ছে।’ 

পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকার ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে মোরশেদ আলী লেখেন, গুড নাইট।

Related Articles

Back to top button