রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট

অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা অপসারণ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান গতকাল রোববার (২৬ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। 

‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পরে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি কর্পোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আরও বলেন, এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী।

এর আগে, সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে আজ রিটটি দায়ের করেন বলে জানান রিট আবেদনকারী।

Related Articles

Back to top button