চার বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটটে ফিরলেন এই অলরাউন্ডার। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে।

গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের  সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Related Articles

Back to top button