ভারত বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

অনলাইন ডেস্ক: ভারত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবেন– এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঠিকই শেষে চার নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।

সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আমির দাবি করেছিলেন, ব্যাটাররা নিজেদের কাজ ঠিকভাবে করতে না পারায় ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। এমনকি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও তিনি নিজের বক্তব্যে অনড় ছিলেন। 

Suryakumar Yadav and Shai Hope lead their teams out for the anthems, India vs West Indies, T20 World Cup Super Eight, Kolkata, March 1, 2026

সেমিফাইনালে যেতে সুপার এইটের গ্রুপ ওয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হতো ভারতকে। এমন সমীকরণে ক্যারিবীয়ানদের ৫ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। 

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত সেমিফাইনাল নিশ্চিত করার পর আমিরকে নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরনো মন্তব্য ভাইরাল হয়ে যায়। ভারতীয় ভক্ত-সমর্থকেরা আমিরের বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কটাক্ষ শুরু করেন।

Suryakumar Yadav doffs his cap to Sanju Samson, India vs West Indies, T20 World Cup Super Eight, Kolkata, March 1, 2026

ভবিষ্যদ্বাণী সঠিক না হওয়ায় আমিরকে খোঁচা দিয়েছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘পড়শির জীবনের সবচেয়ে বড় অর্জন।’ এই পোস্টের রিপ্লাই দিতে গিয়ে ক্রেজি স্পোর্টস নামের এক আইডি থেকে লেখা হয়েছে, ‘যখনই মোহাম্মদ আমির নিজের সীমা অতিক্রম করেছেন, তখনই তাকে তার মূল্য চুকাতে হয়েছে।’

Related Articles

Back to top button