গ্যালারিতে এক হাতে ক্যাচ নিয়ে কোটিপতি দর্শক

অনলাইন ডেস্ক: এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে হয়েছে রানের বন্যা। নিউল্যান্ডসে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার ম্যাচে রান হয়েছে মোট ৪৪৯। ৪০ চারের সঙ্গে ২৫ ছক্কা হাঁকান দুই দলের ক্রিকেটাররা। রায়ান রিকেলটনের ঝোড়ো ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ১৫ রানে।

কেপটাউনের ভেন্যুতে ডারবানের দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেটে ২১৭ রানে থামে কেপটাউন।

কান তিনি। এর মধ্যে একটি ছয় ভাগ্য বদলে দিয়েছে এক দর্শকের। ১৩তম ওভারের চতুর্থ বলে রিকেলটনের বিধ্বংসী শটে গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন ওই দর্শক।

এসএ টোয়েন্টি টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে একহাতে পরিষ্কার ক্যাচ ধরতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ র‍্যান্ড।

যার ফলে এক হাতে ক্যাচ নিয়ে ২০ লাখ র‌্যান্ডের মালিক বনে গেছেন সেই দর্শক। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Back to top button