ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে এই অভিযান চালানো হয় বলে দাবি করেছে সংস্থাটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী এবং আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের দাবি, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত নির্ভুল অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শেষ হলেও মার্কিন বাহিনী এখনো সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

Related Articles

Back to top button