‘ঈদের পর দেশে ফিরবেন বিসিবি সভাপতি বুলবুল’

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে। তার এই সফর নিয়ে কৌতূহল ছিল অনেকের মধ্যে, তবে দেশের ফেরা কবে হবে- তা নিয়েও মানুষের আগ্রহ কমতি নেই। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ঈদুল ফিতরের পর বুলবুল সম্ভবত ঢাকায় ফিরবেন।

আসিফ বলেন, বুলবুল ভাই দীর্ঘদিন ধরে রমজানে অস্ট্রেলিয়াতে খতম তারাবি পড়ছেন। এবারের তারাবিও তিনি অস্ট্রেলিয়াতে সম্পন্ন করবেন। ঈদ শেষে সম্ভবত দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। তিনি আরও যোগ করেন, যারা জানতে চাচ্ছেন, বুলবুল কবে ফিরবেন, তাদের উদ্দেশে বলতে চাই, শুধু অফিসের কারণে তাকে চাপ দেওয়া ঠিক নয়। একজন মানুষও তো পরিবার নিয়ে জীবন কাটায়। বুলবুলেরও পরিবার আছে, তারও ব্যক্তিগত জীবন রয়েছে।

অস্ট্রেলিয়ায় গিয়েও তিনি পুরোপুরি ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হননি। দু’দিন আগে তিনি ভার্চুয়ালি একটি বোর্ড মিটিংও পরিচালনা করেছেন। এই সভায় বোর্ডের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Related Articles

Back to top button