অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক: অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

গতকাল শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে। বর্তমান সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। তবে বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করে দেশের সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে।

Related Articles

Back to top button