লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন

অনলাইন ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির মারা গেছেন বলে গুঞ্জন উঠেছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বরাতে মেসির বারার মৃত্যুর খবর জানিয়েছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম। যদিও এখন পর্যন্ত মেসির পরিবার বিষয়টি নিশ্চিত করেনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাতে রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মেসির বাবার বয়স হয়েছিল ৬৮ বছর। 

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন মেসির এজেন্ট এবং ক্যারিয়ারের অন্যতম প্রধান অভিভাবক। মাঠের বাইরের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই ছেলের পাশে ছিলেন তিনি।

মেসি যখন ছোট, তখন তার শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখেন হোর্হে। ছেলের প্রতিভা ও সম্ভাবনায় বিশ্বাস রেখে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন তিনি। পরবর্তীতে মেসির ফুটবল ক্যারিয়ার যখন তাকে স্পেনে নিয়ে যায়, তখনও কঠিন সময়ে ছেলের পাশে ছিলেন হোর্হে।

Related Articles

Back to top button