প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবাসহ নারীসহ আটক ৪

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই গৌবিন্দ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালান। এ সময় গাড়িটি থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button