সংসদ নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহ-জমা দেওয়ার শেষদিন সোমবার

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টায়। রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, মনোনয়নত্র জমার সময়ে ব্যাপারে (পুনঃতফসিল) কোনো সিদ্ধান্ত হয়নি। সব দল যদি এসে বলে (সময় বাড়াতে), তখন বিবেচনা করা যায়; আসল যে সিডিউল তা বহাল রয়েছে।

মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক, সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে মানা রয়েছে; এসময় কোনো ধরনের মিছিল, শোডউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও পরদিন থেকে প্রচারণার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ পর্যন্ত প্রচারণা করা যাবে।

মনোনয়নপত্র জমা যেভাবে

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় প্রার্থীর সইসহ প্রয়োজনীয় কাগজপত্রজমার বাধ্যবাধকতা রয়েছে। প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়ন ফরম দাখিল করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ১২ এর (৩) অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করবেন।

দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে যা যা লাগবে-

দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংযুক্ত করতে হবে।

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনযুক্ত স্বাক্ষর তালিকা নির্ধারিত ছকে জমা দিতে হবে (আগে সংসদ সদস্য নির্বাচিত না হলে)।

মনোনয়নপত্র সংগ্রহকারী পূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে তার সপক্ষে কাগজপত্র দাখিল করতে হবে।

জামানত বাবদ ৫০ হাজার টাকা ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।

নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎস, সম্পদ ও দায় এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী (ফরম–২০ ও ২১) এবং হলফনামা ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে দাখিল করতে হবে।

মনোনয়নপত্র পূরণ করে প্রার্থী, ওই আসনের প্রস্তাবকারী এবং সমর্থনকারীর সই থাকতে হবে।

মনোনয়নপত্রের ৩ সেট জমা দিতে হবে-এক সেট মূলকপি এবং দুই সেট এ ফোর সাইজের ফটোকপি।

সর্বশেষ আয়কর রিটার্নের কপি, আয়কর পরিশোধের প্রমাণপত্র এবং সম্পদের বিবরণী (আইটি-১০বি) সত্যায়িত কপি দিতে হবে।

৩ কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ভোটার তালিকার সংশ্লিষ্ট পৃষ্ঠার কপি সংযুক্ত করতে হবে।

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি মনোনয়নপত্রের সঙ্গে দিতে হবে।

নির্বাচনি এজেন্ট নিয়োগ করলে তার নামে অথবা এজেন্ট না থাকলে প্রার্থীর নামে নির্দিষ্ট ব্যাংক হিসাব খুলে সেখান থেকে সব নির্বাচনি ব্যয় পরিচালনা করতে হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীসহ পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না।

Related Articles

Back to top button