ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দাবায় আবারও চ্যাম্পিয়ন কার্লসেন

অনলাইন ডেস্ক: প্যারিসে অনুষ্ঠিত ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দাবা টুর্নামেন্টে আবারও নিজের রাজত্ব কায়েম করলেন নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ফাইনাল লড়াইয়ে ১৯ বছর বয়সী বেলারুশিয়ান গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে সরাসরি ২-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার ঐতিহাসিক কীর্তি গড়েন বিশ্ব দাবায় এক নম্বর তারকা কার্লসেন।

অসাধারণ এই জয়ে চ্যাম্পিয়ন হিসেবে কার্লসেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং তার দল ‘টিম লিকুইড’-এর জন্য ১ হাজার পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে রানার্স-আপ লাজাভিক পান ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৩য় স্থান নির্ধারণী ম্যাচে আমেরিকান গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজা কারিগরি জটিলতায় বিঘ্নিত চতুর্থ গেমের পর পঞ্চম গেম ওয়াকওভার দিলে ৪-১ ব্যবধানে জয় পেয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার পুরস্কার জিতে নেন বিশ্ব দাবায় র‍্যাংকিংয়ে তিনে থাকা হিকারু নাকামুরা। 

Magnus Carlsen Goes Undefeated to Retain Esports World Cup 2026 Title in  Paris - ChessBase India

ফাইনাল শেষে সিএনএনের মুখোমুখি হয়ে কার্লসেন নিজের আধিপত্য ও কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করেন। কার্লসেনকে থামানোর উপায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে, বর্তমান ফরম্যাটে বড় ম্যাচের দৈর্ঘ্য বেশি হওয়ায় হঠাৎ কোনো সুযোগ নেওয়া প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। 

প্যারিসের এই জয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকার কৌশল নিয়ে কার্লসেন দারুণ সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি রসিকতা করে জানান যে, এই টুর্নামেন্টে তার মুখোমুখি হওয়া সব প্রতিপক্ষই ২০০০ সালের পর জন্মগ্রহণ করেছে। নিজের এক্স হ্যান্ডেলে কার্লসেন লিখেন যে পুরোনো দিনের খেলোয়াড়রা যে এখনো চাল চালতে ভোলেনি তা প্রমাণ করতে পেরে তার খুব ভালো লাগছে। ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এ পর্যন্ত আয়োজিত দুটি আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হয়ে নিজের অপরাজেয় অবস্থান পুনরায় বিশ্বমঞ্চে তুলে ধরলেন নরওয়েজিয়ান এই দাবা কিংবদন্তি।

Related Articles

Back to top button