ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

অনলাইন ডেস্ক: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের শীর্ষ পেশাদার লিগে অভিষেক করে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন তিনি। তবে পেশাদার ক্যারিয়ারে প্রথম গোল ও অ্যাসিস্টের দেখা পেতে চলতি মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাকে। এবার দুর্দান্ত পারফরম্যান্সে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন কাভান।

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে তিনি টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়লেন। আজ (রোববার) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে একটি গোল করেছেন কাভান সুলিভান। এর মধ্য দিয়ে রেড বুলসের সাত ম্যাচের অপরাজেয় ধারা ভেঙে দিয়েছে তার দল।

Related Articles

Back to top button