ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

অনলাইন ডেস্ক: দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ঘানা। দক্ষিণ আমেরিকার দলটির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার এই দেশ। এর আগে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কেপ ভার্দেও।

শনিবার (৪ জুলাই) কানসাস সিটিতে শেষ ৩২–এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে করা জন আরিয়াসের একমাত্র গোলেই শেষ ১৬ নিশ্চিত করল লা কাফেতেরোসরা।  ভ্যাঙ্কুভারে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর এই ম্যাচ।


এই ম্যাচ দিয়েই রাউন্ড অব ৩২ পর্বের সমাপ্তি ঘটল। 

কানসাস সিটিতে ঘানার বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। ৬২ শতাংশ বল পজেশন রেখে ২০টি শট নিয়েছে লা কাফেতেরোসরা, যার মধ্যে ৮টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে ঘানার ৮ শটের একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের ১৪তম মিনিটেই লিড পায় কলম্বিয়া। লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে দারুণ গোল করেন জন আরিয়াস।

ম্যাচের ৫৭তম মিনিটে দ্বিতীয়বার ঘানার জালে বল জড়ান লুইস দিয়াজ। এতে উল্লাসে মেতে ওঠে কলম্বিয়া শিবির। তবে ভিএআরের সহায়তায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া।

Related Articles

Back to top button