দাবি বুলবুলদের

নির্বাচন নয়, বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি অনুসন্ধানে এসেছে আইসিসির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বাংলাদেশে অবস্থান করছে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার (২ মে) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সর্বশেষ বিসিবির ৪ পরিচালকের সঙ্গে সভা করেছে ওই দলটি। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মোকাররামুছ সাকলান।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলাদেশে আইসিসির প্রতিনিধি সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তিটি বিসিবির অ্যাডহক কমিটি দিয়েছে সেটা ঠিক নয়। সেখানে কিছু বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। 

(১ জুন) সোমবার বিসিবির পক্ষ থেকে আইসিসির প্রতিনিধি দল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, বিসিবি ধারণা করছে খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসবে। ওই সফরে প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করবে।
 
তবে বুলবুলের কমিটির দাবি, এ ধরনের তথ্য ঠিক নয়। তাদের দাবি, ২ সদস্যের আইসিসি দল বাংলাদেশে এসেছে বিসিবির পরিচালনা সংক্রান্ত জটিলতার সত্য উদঘাটন এবং এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ রিপোর্ট তৈরি করতে। তারা বিসিবি নির্বাচনের পর্যবেক্ষক না। কোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষণ, দেখভাল কিংবা অনুমোদন দিতে তারা আসেনি।
 
তারা জানায়, আজ (২ মে) আইসিসির প্রতিনিধি দল বিসিবির ৪ ‘নির্বাচিত’ পরিচালকের সঙ্গে দেখা করেন। সেই ৪ পরিচালক হলেন- এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর হাসানুজ্জামান। এসময় তাদের সঙ্গে সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবি মোকাররামুছ সাকলান।
 
তাদের দাবি, বিসিবির ‘নির্বাচিত’ বোর্ড প্রতিনিধিদের কাছে আইসিসি তাদের দেশে আসার কারণ স্পষ্টভাবে জানিয়েছে। সেখানে নির্বাচন পর্যবেক্ষণের কোনো বিষয় নেই। ফলে বিসিবি অ্যাডহক কমিটি দ্বারা প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারেরে দাবি জানিয়েছে তারা।

তথ্যসূত্র: সময় টিভি

Related Articles

Back to top button