হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

একইসঙ্গে এ সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩২ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২১২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ৯৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে সাত শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এছাড়া ঢাকায় ২টি এং খুলনা বরিশালে বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল থেকে ৯১৪ জন ছুটি পেয়েছে।

Related Articles

Back to top button