যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশেষ পরিস্থিতিতে এবার জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক। সময় ও জ্বালানি সাশ্রয় এবং যানজট এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১১টায়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন। তার ব্যস্ত সময়সূচির কারণে যাতায়াতে অতিরিক্ত সময় নষ্ট না করে সংসদ ভবনেই মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়।

সরকারের শীর্ষ পর্যায়ের এমন ব্যস্ততা ও কাজের চাপের মধ্যেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Related Articles

Back to top button