কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। হঠাৎ ঝড়ে নদী উত্তাল হয়ে যাওয়ায় এ সিদ্ধাস্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

জানা গেছে, হঠাৎ করেই রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড়ের কারণে স্রোত ও ঢেউয়ে নদী উত্তাল হয়ে যায়। এসময় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১০টা ৩৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন বলেন, নদীতে কালবৈশাখী ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Related Articles

Back to top button