কঠিন সমীকরণে আজ বাংলাদেশ-উজবেকিস্তান

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া অনুষ্ঠানরত এশিয়ান কাপ নারী ফুটবলে বাংলাদেশের প্রত্যাশার ম্যাচ আজ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ-উজবেকিস্তান কঠিন সমীকরণে আজ মাঠে নামবে। বাংলাদেশ এই একটা ম্যাচের অপেক্ষা করছে। কারণ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ চীন এবং উত্তর কোরিয়াকে নিয়ে প্রত্যাশা ছিল না। শেষ ম্যাচে উজবেকিস্তানকে ঘিরে একটা স্বপ্ন উকি দিচ্ছিল যে, এই একটা ম্যাচ জেতার সুযোগ নিতে পারে বাংলাদেশ। উজবেকিস্তান অন্য দুই প্রতিপক্ষের চেয়ে কম শক্তির দেশ।
এশিয়ান কাপ নারী ফুটবলে ১২ দেশ তিন গ্রুপে খেলছে। এর মধ্যে শীর্ষ ছয় দেশ সরাসরি আগামী বছর ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলবে। ৭ ও ৮ নম্বর দেশ বাছাই খেলে বিশ্বকাপে যাবে। তবে ৮ দেশ সরাসরি যুক্তরাষ্ট্রে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলবে। চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। বাংলাদেশের সামনে এসব সুযোগ রয়েছে।

কঠিন সমীকরণে পড়েছে বাংলাদেশ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ৬ দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি থাকবে দুই দেশ, তিন গ্রুপের তৃতীয় হওয়া তিন দেশের মধ্যে সেরা দুই দেশ সপ্তম ও অষ্টম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে। উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ভিয়েতনামের মতো দেশগুলো সেই লড়াইয়ে নেমেছে। বাংলাদেশকে শেষ ৮ বা কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ উজবেকিস্তানকে হারাতে হবে।
হিসাবটা এমন না যে, বাংলাদেশ জিতলেই হয়ে যাচ্ছে। অন্যান্য গ্রুপের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। তাছাড়া গোল গড়ের হিসাবে বাংলাদেশ মাইনাস সাতে (৭) রয়েছে। গোল খাওয়া যাবে না। উজবেকিস্তানকে যত বেশি ব্যবধানে হারাতে পারবে তত বেশি লাভ। উজবেকিস্তানও বাংলাদেশকে হারিয়ে সুযোগ নেওয়ার অপেক্ষায়। সিডনি থেকে ৪ হাজার কিলোমিটার বিমানপথ পাড়ি দিয়ে পার্থ শহরে এখন বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচটি হবে পার্থ র্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে। এটির আগের নাম ছিল নিখ স্টেডিয়াম। তখন এই মাঠে বাংলাদেশ পুরুষ ফুটবল বিশ্বকাপের বাছাই মান্ড খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৫-০ গোলে হেরেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১১ বছর পর সেই মাঠে আজ খেলতে নামবে বাংলাদেশের আফঈদা খন্দকার, শিউলী, আজিম, মিলি আক্তার, মনিকা, মারিয়া, সামসুন নাহাররা। তবে এই মাঠে গতকাল অনুশীলন করতে পারেনি তারা। এএফসি থেকে বারণ করা হয়েছে। এশিয়া কাপের ঘনঘন খেলা হয়েছে। মাঠ বিশ্রাম দিতে হবে। তাই দুই দলকে স্টেডিয়ামের বাইরের মাঠে অনুশীলন করতে হয়েছে।
বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার বিশ্বকাপ, অলিম্পিক গেমস নিয়ে ভাবছেন না। তার চোখে আজকের ম্যাচ। কীভাবে উজবেকিস্তানকে হারানো যায়। উজবেকিস্তান পাঁচবার এশিয়ান কাপ ফুটবলে খেলছে। এরপর মাঝে আর খেলা হয়নি। তারা নতুন করে গড়ে উঠছে। কারণ অস্ট্রেলিয়ার পরবর্তী এশিয়ান কাপ নারী ফুটবল অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে। ওখানকার নারী ফুটবলকে উন্নতি করতে গত বছর নতুন নারী কোচ দায়িত্ব নিয়েছেন। লিখুনিয়ান নারী কোচ কোটরিনা বুলবিতে তার প্রথম নারী প্রোলাইসেন্সধারী কোচ। তার অধীনে এবার এশিয়া কাপে ফিরেছে ২৩ বছর পর।

সিডনিতে গরমে কষ্ট করেছে বাংলাদেশ দল, পার্থে গরম কম। ঘড়িতে ঢাকার চেয়ে সিডনি ৫ ঘণ্টা এগিয়ে। ২ ঘণ্টা এগিয়ে পার্থ। ইন্দোনেশিয়া থেকে কাছে, সাগরের ওপারে অস্ট্রেলিয়া। সিডনিতে ভর দুপুরে গরমে খেলতে আফঈদাদের নাভিশ্বাস উঠেছিল। পার্থে সন্ধ্যা-বিকালে খেলা। গরমটা কম লাগবে। বাংলাদেশ দল সকালে অনুশীলন করে দুপুরে, বিকালে ম্যাচ খেলে কীভাবে? পার্থে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে কোচ পিটার জেমস বাটলার বলেন, ‘আমার মেয়েরা সবাই অনুশীলন করে অভ্যস্ত।’




