ভারত থেকে আমদানি করা চালের শেষ চালান পৌঁছেছে মোংলা বন্দরে

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে সম্পাদিত আমদানি চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার ভোরে ভিয়েতনামের পতাকাবাহী এমভি পু থান-৩৬ জাহাজটি মোংলা বন্দর চ্যানেলে নোঙর করে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, জাহাজটিতে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল রয়েছে। চালের গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং কাস্টমসের প্রয়োজনীয় অনুমোদন মিললে চাল খালাসের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, এ চালানের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত চুক্তিভুক্ত সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোট ১০টি জাহাজে করে এসব চাল বন্দরে আনা হয়েছে।

খালাস শেষে চালগুলো নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button