ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলো সৌদি জোট

অনলাইন ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় এলাকার দিকে ধেয়ে আসা একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ খামিস মুশাইত, আবহা, তায়েফ এবং নাজরান শহরে বিশেষ সতর্কতা জারি করেছিল। পরবর্তীতে এক ঘোষণায় তারা নিশ্চিত করে, বিপদ কেটে গেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Related Articles

Back to top button