সেপ্টেম্বরের শেষ থেকে ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া: মীর শাহে আলম

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে এবং ছয় মাসের মধ্যে তা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে বলে মালয়েশিয়ার হাইকমিশনার জানিয়েছেন।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় যাবেন। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া নেবে।
এদিকে, মালয়েশিয়ায় এলএনজি রপ্তানি নিয়ে সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠির বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

Related Articles

Back to top button