ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কলেজ শাখার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মুন চৌধুরী (৩১) এবং চারগাছ এন.আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)। সায়মুন উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং আজমির চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কসবা টি. আলী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আজমির হককে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর, রাত আটটা ৩৫ মিনিটে কসবা নতুন বাজার এলাকায় অপর এক অভিযানে সায়মুন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল শনিবার গভীর রাতে জেলা পুলিশের গণমাধ্যম বার্তায় এই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ বা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Related Articles

Back to top button