তিন জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক: নাটোর, গাইবান্ধা ও রংপুর—এই তিন জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

প্রজ্ঞাপনের নির্দেশনায় জানানো হয়, প্রত্যাহারকৃত এই তিন কর্মকর্তাকে তাদের নিজ নিজ পদ থেকে সরিয়ে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button