সিলেট

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৫০জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। 

গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯(সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানার মামলা নং -০৩।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।’ 

Related Articles

Back to top button