ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

গতকাল শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় বন্দুকধারীদের গুলিতে আহত হন মিকায়েল। পরে তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে ব্রাজিলের সিভিল পুলিশ জানিয়েছে, মিকায়েল হামলার মূল লক্ষ্য ছিলেন না। ভুলবশত তিনি গুলির শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন। এরপর তিনি নিজ শহরে ফিরে সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অনুশীলন শুরু করেন।

মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে আলাগোয়াসের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, মাদক পাচারকারী চক্রগুলোর বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে মিকায়েল ওই সংঘর্ষের লক্ষ্য ছিলেন না বলেই মনে করছে পুলিশ।

এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে এখ

Related Articles

Back to top button