ফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে চান, জানালেন স্প্যানিশ কোচ

অনলাইন ডেস্ক: ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পরপরই স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এর মধ্য দিয়ে ইতিহাসের দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে দলটি। তবে এই আনন্দ-উল্লাসের মধ্যেও নিজের চিরচেনা শান্ত ভাব ধরে রাখেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। চোখে জল না থাকলেও কণ্ঠে স্পষ্ট ছিল আবেগের ছাপ। এই স্প্যানিশ কোচ এবার ফাইনালের প্রতিপক্ষ নিয়েও নিজের মতামত জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সেমিফাইনালে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি চাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে ইংল্যান্ডও সমান কঠিন প্রতিপক্ষ। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনালের মতো।’


তিনি আরও বলেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তাই যে দলই ফাইনালে আসুক, ম্যাচটি হবে অত্যন্ত কঠিন।’

তবে দ্রুতই নিজের কথার ভারসাম্য বজায় রাখেন তিনি। ইংল্যান্ড দলের প্রতিও নিজের শ্রদ্ধার কথা জানান তিনি। তিনি বলেন, ‘ইংল্যান্ডের যে ফুটবল সামর্থ্য আছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপে আসার আগেই আমি তাদের অন্যতম প্রকৃত শিরোপাপ্রত্যাশী দল হিসেবে উল্লেখ করেছিলাম। দুই বড় দলের মধ্যে এটি হবে একটি হাড্ডাহাড্ডি লড়াই। তবে আমরা দুই দলকেই খোলা মন নিয়ে স্বাগত জানাব।’

ফ্রান্সের বিপক্ষে জয়ের গুরুত্ব তুলে ধরে স্পেন কোচ বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে; এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা সব প্রশংসার দাবিদার। তাদের নিবেদন, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলাটা ছিল দেখার মতো।’

শেষে স্প্যানিশ ফুটবলের প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, আমার কাছে স্প্যানিশ ফুটবলারই বিশ্বের সেরা ফুটবলার। কারণ আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই কীভাবে নিজেদের সামলাতে হয়, তা তারা ভালোভাবেই জানে। এটা স্প্যানিশ ফুটবলের বড় একটি অর্জন। এই অর্জন কোচদের, দলগুলোর এবং ক্লাবগুলোরও। আমাদের যা আছে তার মূল্য আমাদের বুঝতে হবে।’

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনিও প্রশংসায় ভাসান দে লা ফুয়েন্তেকে। 

Related Articles

Back to top button