সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত লিখিতপত্র দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

সংবিধানের ৫০ অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ, পদত্যাগ ও অভিশংসন বিষয়ে বিধান রয়েছে। এর ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘স্পীকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।’ এই বিধান অনুসারেই রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়েছে। 

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর দায়িত্ব পালনের বিষয়েও সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে বা অন্য কোনো কারণে নিজের দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার। 

সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ৩ দফায় বলা হয়েছে:

স্পীকারের পদ শূন্য হইলে বা তিনি [রাষ্ট্রপতিরূপে কার্য করিলে] কিংবা অন্য কোন কারণে তিনি স্বীয় দায়িত্বপালনে অসমর্থ বলিয়া সংসদ নির্ধারণ করিলে স্পীকারের সকল দায়িত্ব ডেপুটি স্পীকার পালন করিবেন, কিংবা ডেপুটি স্পীকারের পদও শূন্য হইলে সংসদের কার্যপ্রণালী-বিধি-অনুযায়ী কোন সংসদ-সদস্য তাহা পালন করিবেন; এবং সংসদের কোন বৈঠকে স্পীকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পীকার কিংবা ডেপুটি স্পীকারও অনুপস্থিত থাকিলে সংসদের কার্যপ্রণালী-বিধি-অনুযায়ী কোন সংসদ-সদস্য স্পীকারের দায়িত্ব পালন করিবেন।

Related Articles

Back to top button