মারামারি আর ফাউলে ভরা প্রথমার্ধ, গোলশূন্য থেকে বিরতিতে ইংল্যান্ড-আর্জেন্টিনা 

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। বড় সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। মারামারি আর ফাউলে ভরা ছিল প্রথমার্ধ। 

ম্যাচের একেবারে শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট অ্যাান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশিদূর এগোয়নি।

৩৫ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে দুই দল শারীরিকভাবে বেশ আক্রমণাত্নক ছিল। 

মোট ১৯টি ফাউল করেছে দুই দল। আর্জেন্টিনার ১২টির বিপরীতে ৭টি ফাউল করেছে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনো শট নিতে পারেনি কোনো দল।   

Related Articles

Back to top button