শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন কেপ ভার্দের গোলরক্ষক

অনলাইন ডেস্ক: প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই চমক দেখালো কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোলশূন্য ড্র করেছে তারা। এমন সাফল্যের নায়ক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।জুড়ে দুর্দান্ত সব সেভ করে স্পেনের আক্রমণভাগকে হতাশ করেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে স্পেন ২৭টি শট নিয়েও একটি গোল করতে পারেনি। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা।

jagonews

পুরো ম্যাচে মাত্র ২৬ শতাংশ বলের দখল ছিল কেপ ভার্দের। তবুও শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং ভোজিনহার অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে স্পেন গোলের দেখা পায়নি। এমনকি বদলি হিসেবে নামা তরুণ তারকা লামিনে ইয়ামালও কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় তুলেছেন ভোজিনিয়া। ম্যাচ চলাকালীন ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম ‘কেজে টিভি’ দর্শকদের তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানায়। শুরুতে লক্ষ্য ছিল ১ লাখ অনুসারী, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়।

jagonews

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার বীরত্বপূর্ণ পারফরম্যান্সের প্রশংসায় ভাসাচ্ছেন।

বর্তমানে ভোজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জি.ডি. শাভেসের হয়ে খেলেন। তবে স্পেনের বিপক্ষে এই ম্যাচের পর তিনি কেবল কেপ ভার্দের নয়, বিশ্ব ফুটবলেরও নতুন নায়ক হয়ে উঠেছেন।

Related Articles

Back to top button