ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

অনলাইন ডেস্ক: ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাকে রাষ্ট্রীয় গার্ড অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টরটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এসময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে তোফায়েল আহমেদের জন্মস্থান সদর উপজেলার কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।

এর আগে সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Back to top button