বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক 

অনলাইন ডেস্ক: মুশফিকুর রহিমকে টপকে টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টাইগারদের সেরা অধিনায়কের তকমা পেয়েছেন শান্ত। 

পরিসংখ্যান বলছে, শান্তর নেতৃত্বে ১৮ টেস্ট খেলে ৮ জয়, ৯ হার ও ১টি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে মুশফিকের অধীনে ৩৪ টেস্ট খেলে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে টাইগাররা। মুশফিকের চেয়ে ১৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন শান্ত। 

Najmul Hossain Shanto strikes a pose, Bangladesh vs Pakistan, 2nd Test, Sylhet, 5th day, May 20, 2026

শান্ত ও মুশফিকের পর বাংলাদেশের অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে সাকিব আল হাসানের অধীনে। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জাতীয় দলকে ১৫ হার ও ৪ জয়ের স্বাদ দিয়েছেন সাকিব।

তালিকায় চতুর্থ সর্বোচ্চ জয়ে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল হক। তার অধীনে ১৭ টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। ১২টি হারের সঙ্গে ২টি ড্রও ছিল। 

The Bangladesh players pose with the coaching staff after the win, Bangladesh vs Pakistan, 2nd Test, Sylhet, 5th day, May 20, 2026

এছাড়া টেস্টে বাংলাদেশের ১টি করে জয়ে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মাশরাফি বিন মর্তুজা।

এছাড়াও আরও একটি জায়গায় মুশফিককে ছাড়িয়ে গেছেন শান্ত। তার অধীনে ঘরের মাঠে ছয়টি টেস্ট জিতেছে বাংলাদেশ। মুশফিকের অধীনে ঘরের মাঠে পাঁচটি টেস্ট জিতেছে টাইগাররা।

Related Articles

Back to top button