হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার (১৯ মে) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরের একটি ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে। হজের সফর উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




