৩ ম্যাচ হাতে রেখে ২১তম লিগ শিরোপা ইন্টার মিলানের

অনলাইন ডেস্ক: এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা। সমীকরণ বেশ সহজ। তাই উৎসবের প্রস্তুতি নিয়েই পার্মার বিপক্ষে খেলতে নামে ইন্টার মিলান। ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সিরি ‘আ’তে এটি তাদের ২১তম শিরোপা। 

গতকাল রোববার (৩ মে) ঘরের মাঠ সান সিরোতে বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে আরেকটি গোল যোগ করেন। 

May be an image of trampoline and text that says "NATP KTP 41/6"

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। পরের তিন ম্যাচ ইন্টার হারলে আর নাপোলি জিতলেও শীর্ষে নড়চড় হবে না।

সিরি ‘আ’তে ৩৬ শিরোপা নিয়ে সবার ওপরে আছে জুভেন্টাস। এরপরই ইন্টার, ১৯ শিরোপা নিয়ে তিনে এসি মিলান। এ দিন শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো স্টেডিয়াম থেকে পুরো মিলান শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। 

চ্যাম্পিয়ন হয়ে ইন্টারের অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম ভুলে গেলে চলবে না। কারণ গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। আমরা যেসব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারতাম, সবগুলোতেই হতাশ হতে হয়েছিল। এরপর আবার নতুন করে শুরু করাটা সহজ ছিল না।’ 

Related Articles

Back to top button