সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক

অনলাইন ডেস্ক: সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমার ত‌লিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল প্রথম আলোকে জানান, নিহত শ্রমিকেরা পিকআপ ভ্যানে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। আর ট্রাকটি ছিল কাঁঠালবোঝাই। এটি চট্টগ্রাম থেকে সিলেটের দিকে এসেছিল।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। প্রথম আলোকে তি‌নি জানান, নিহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাঁদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের মর্গে রয়েছে।

Related Articles

Back to top button