হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের 

অনলাইন ডেস্ক: জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ২৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। 

গতকাল সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে ক্লার্ক ও ক্লেভারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা। 

ক্লার্ক ও ক্লেভার সমান ৫১ রান করে আউট হন। ২৭ বলে ৩৯ রান করেন কেলি। শেষ দিকে ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লার্কসন।  

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন তারা। তবে দ্রুত গতিতে রান তুলতে ব্যর্থ হন এই দুই ওপেনার। 

১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ। এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন এই দুই ব্যাটার। 

লিটন কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে দলীয় ৬৬ রানে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর ২৫ বলে ২০ রান করে তানজিদ তামিম আউট হলে বিপদ বাড়ে বাংলাদেশের। 

ইমনের ঝোড়ো ইনিংস থামালেন ক্লার্কসন

এরপর পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১৩৪ রানে ১৪ বলে ২৮ রান করে আউট হন ইমন। এক চারের সঙ্গে দুই ছক্কা হাঁকান তিনি। 

ইমনের বিদায়ের পর ক্রিজে আসা শামীম হোসেনকে নিয়ে আরও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন হৃদয়। শামীমও চড়াও হন কিউই বোলারদের ওপর। ২৬ বলে ফিফটি পূরণ করেন হৃদয়। 

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫১ রান অপরাজিত থাকেন হৃদয়। অন্যদিকে ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান অপরাজিত থাকেন শামীম। 

Related Articles

Back to top button