৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক: আবারও বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। রেকর্ড ৩৫তম শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। এতে শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই ট্রফি ঘরে তুললো বাভারিয়ানরা। স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। 

গতকাল রোববার (১৯ এপ্রিল) ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি বায়ার্নের। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় ভিএফবি স্টুটগার্ট। তবে খুব দ্রুত ঘুরে দাঁড়ায় বাভারিয়ানরা। মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বায়ার্ন।

আবারও বুন্দেসলিগা জিতেছে হ্যারি কেইনের বায়ার্ন মিউনিখ

ম্যাচের ৩১ মিনিটে গুরেইরো সমতা ফেরান। এরপর নিকোলাস ও আলফোনসো গোল করে ব্যবধান বাড়ান। ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন হ্যারি কেইন।

শেষ দিকে স্টুটগার্ট একটি গোল শোধ করলেও আর ম্যাচে ফেরা হয়নি তাদের। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

সমতা ফেরানো গোলের পর সতীর্থদের সঙ্গে রাফায়েল গেরেইরোর (বাঁয়ে) গোল উদ্‌যাপন

চলতি মৌসুমে বায়ার্নের আধিপত্য ছিল একচ্ছত্র। এখন পর্যন্ত লিগে তারা হেরেছে মাত্র এক ম্যাচে, ড্র করেছে চারটি। ইতোমধ্যে ১০৯ গোল করে নতুন রেকর্ডও গড়েছে দলটি।

Related Articles

Back to top button