হোয়াটসঅ্যাপে ডিভাইস বদলালেও আর হারাবে না চ্যাট

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন অপেক্ষার পর ব্যবহারকারীদের একটি বড় সমস্যার সমাধান এনেছে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
মার্চের নতুন এই আপডেটে এখন সহজেই আইফোন থেকে এন্ড্রোয়েডে চ্যাট স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও আইফোন ব্যবহারকারীদের জন্য যুক্ত হয়েছে একই সঙ্গে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা।
এই আপডেটের আগে আইফোন থেকে এন্ড্রোয়েডে সুইচ করলে চ্যাট হিস্ট্রি হারানোর ঝুঁকি ছিলো। ফলে অনেক ব্যবহারকারীই ডিভাইস পরিবর্তনে দ্বিধায় ভুগতেন। তবে সর্বশেষ এই আপডেটের মাধ্যমে এই জটিলতা দূর হয়েছে। এখন ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের পুরনো চ্যাট হিস্ট্রি নতুন ডিভাইসে স্থানান্তর করতে পারবেন।
এই আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাল্টি অ্যাকাউন্ট সুবিধা। এখন থেকে আইফোন ব্যবহারকারীরা একই ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিকে আরও সহজ করে তুলতেই এই আপডেটগুলো আনা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ডিভাইস পরিবর্তন ও একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা নিশ্চিত করাই এই আপডেটগুলোর মূল লক্ষ্য।
সূত্র: সামা টিভি




