কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে ‘ঘুষিতে’ বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজিচালিত অটোরিকশাচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ও অভিযুক্ত আবুল বাশার একই বাড়ির বাসিন্দার বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী কামাল ভেন্ডা, সাদ্দাম, রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার উভয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল।  কিছুদিন আগে থানায় অভিযোগ করেন আবুল বাশার। জুম্মার নামাজের পর দুজনের মধ্যে কালপাতা কাটা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে আবুল বাশারের ঘুষিতে বিল্লাল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়র পরিষদের সদস্য নুরুল ইসলাম মেম্বার বলেন, ঘটনাটা খুবই দুঃখ জনক। তারা দুইজন প্রতিবেশী। তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছে। আজকে কলাপাতা কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির জেরে আবুল বাশারের ঘুষিতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত সিএনজিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Related Articles

Back to top button