রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার

অনলাইন ডেস্ক: রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গতকাল সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Back to top button