কম্বোডিয়ায় প্রবাসীদের পাশে দাঁড়ানো অপুর বিরুদ্ধে অপপ্রচার

অনলাইন ডেস্ক: কম্বোডিয়ায় বসবাসরত বাঙালি ও প্রবাসীদের পাশে দাঁড়ানো আব্দুল্লাহ আল মামুন (অপু)-এর সুনাম ক্ষুন্ন করতে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। তাকে নানাভাবে হয়রানি করতে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। শুধু তাই নয়, তাকে হুমকিও দিচ্ছে।
প্রত্যক্ষদর্শী প্রবাসী কায়সার আহমেদ জানান, “অপু ভাই যখন কোনো সমস্যার কথা শোনেন, তখন সরাসরি ছুটে যান তার কাছে। অপু যে সকল মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, তার হলো প্রবাসীর মৃত্যু হলে সোশ্যাল প্লাটফর্মের মাধ্যমে সবাইকে একত্রিত করে মরদেহ দাফনের ব্যবস্থা করা। পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে পরিবারের কাছে লাশ হস্তান্তর ও সহযোগিতা করা। প্রবাসী অসুস্থ হলে হাসপাতালে গিয়ে দেখাশোনা করা ও চিকিৎসা খরচে আর্থিক সহায়তা করা। দুর্ঘটনা ও আইনি জটিলতায় পাশে থাকা, বেতন আদায়ে সহায়তা, বেকার প্রবাসীদের কর্মের ব্যবস্থা করা। ভিসা ও ওয়ার্ক পারমিটের বিষয়ে সহায়তা করা। প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ দাবি ও নির্যাতিত প্রবাসীদের পাশে দাঁড়ানো।

কিন্তু সম্প্রতি কম্বোডিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে একটি ‘অপশক্তি। যেখানে স্থানীয় কিছু কম্বোডিয়ান, পাকিস্তানি ও চীনা নাগরিক মিলে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছে। এই চক্রের কার্যকলাপ অত্যন্ত বিপজ্জনক। এমনকি মানবপাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আব্দুল্লাহ আল মামুন অপু এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে শুরু করলেন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এই চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করলেন। তখনই তিনি হয়ে গেলেন তাদের চক্ষুশূল ।
প্রবাসী আমিনুর রহমান বলেন, অপু ভাই যখন অপশক্তির বিরুদ্ধে দাঁড়ান, তখন তারা বুঝতে পারল একে না সরালে তাদের অপকর্ম চলবে না। ভাই শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হচ্ছে। সূত্র ও ছবি: দৈনিক মানব জমিন

Related Articles

Back to top button