ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

অনলাইন ডেস্ক: বিচ্ছেদের এতবছর পর প্রাক্তন স্ত্রী ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে বিচ্ছেদ এবং পরকীয়া নিয়ে মন্তব্য করে বিপাকে সংগীতশিল্পী রবি চৌধুরী। সিদ্ধান্ত নিয়েছেন আপাতত আর সাক্ষাৎকার দেবেন না এই গায়ক। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন গায়ক নিজেই।
রবি চৌধুরী লিখেছেন, ‘কিছুদিনের জন্য ইন্টারভিউ থেকে বিরত থাকতে চাই, কারণ বলি একটা লিখে আরেকটা, ভালো থাকবেন সবাই।’
সম্প্রতি একটি পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন রবি চৌধুরী।
তিনি দাবি করেন, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল। তার মতে, এই ঘটনাই তাদের সংসার ভাঙার অন্যতম কারণ।
এদিকে রবি চৌধুরীর এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডলি সায়ন্তনী।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।’
ডলি সায়ন্তনী বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোরও অনুরোধ জানান তিনি।
একই সঙ্গে বলেন, ‘আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।’
ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী স্পষ্ট করে বলেন, ‘ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম।

অতএব এতবছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।’
এদিকে ওই পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল।
বিষয়টি নিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালান। ডলি ও রবি কোরিয়া সফরে গেলে এই বিপ্লবই তাদের গাড়ি চালাতেন।
প্রাক্তনকে নিয়ে রবির মন্তব্য মুহূর্তেই হয় ভাইরাল।
অন্যদিকে বিচ্ছেদের এতদিন পর বিষয়টি নিয়ে আলোচনা করায় রবিরি প্রতি ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা। পুরনো কাসুন্দি ঘাটায় তাকে ধুয়ে দেন অনেকে। ধারণা করা হচ্ছে সে কারণেই হয়তো বিরক্ত রবি চৌধুরী সাক্ষাৎকার দেওয়া থেকে থেকে বিরত থাকতে চাইছেন।




