রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাবের ভুয়া খবরে কঙ্গনার ক্ষোভ

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার গরম হাওয়ার মধ্যেই স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক গুঞ্জন। সেখানে দাবি করা হয়, বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। 

এমনকি শর্ত হিসেবে তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে-এমন দাবিতেই শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন কঙ্গনা নিজেই। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের গুজব শুধু মিথ্যা নয়, বরং নারীদের প্রতি অসম্মানজনক।

Latest and Breaking News on NDTV

কঙ্গনা লেখেন, ‘এই ভুয়া তথ্য অত্যন্ত বেদনাদায়ক। রাজনীতিতেও নারীদের কোনো সম্মান নেই। যারা এমন মিথ্যা খবর ছড়াচ্ছে, তাদের ধিক্কার জানাই।’

এদিকে বিয়ের প্রস্তাবের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। 

কেউ এটিকে রসিকতা হিসেবে নিলেও, অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যাচাই ছাড়া দ্রুত খবর ছড়িয়ে পড়ার প্রবণতারও সমালোচনা করেন অনেকে।

রাহুল গান্ধীকে নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। 

কংগ্রেস নেতার বক্তব্যকে ‘ম্যাজিক শো’ বা ‘স্ট্যান্ড-আপ কমেডি’র সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন তিনি। এমনকি অর্থনীতি বোঝার জন্য টিউশন নেওয়ার পরামর্শও দিয়েছিলেন এই অভিনেত্রী-রাজনীতিক।

সব মিলিয়ে, নতুন এই গুঞ্জন ঘিরে তৈরি হওয়া বিতর্কে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন কঙ্গনা।

Related Articles

Back to top button