ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেসস্ক: দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও অন্যান্যর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা যায় যে এই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও বলা হয়েছে, তাই তার বিদেশযাত্রা রহিত করা একান্ত প্রয়োজন।




