কেউ দুষ্কর্ম করে যেন সরকারের ওপর দোষ চাপাতে না পারে: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যাতে কোনো ধরনের দুষ্কর্ম করে সরকার বা আপনার নেতার ওপর দোষ চাপিয়ে না দিতে পারে। দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, কর্মসংস্থানের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা, মাদক প্রতিরোধ এগুলো আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি।
তিনি আরও বলেন, হিলি রেল স্টেশনে মানুষ ওঠানামা করতে পারে কিন্তু জিনিসপত্র তোলা যায় না। খুব দ্রুত সবকিছুর সমাধান হবে।




