সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে তুষারের অনুরোধ

অনলাইন ডেস্ক: ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার আবেদন জানালেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে এই আবেদন ও অনুরোধ জানান রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি।

‘একুশে পদক ২০২৬’ নিয়ে স্যোশাল মিডিয়ায় চলছে নানা আলোচনা, সমালোচনা। সাহিত্যে এবার একুশে পদক দেওয়া হয়নি। এই নিয়ে কম কথা হয়নি। 

এসব বিতর্কের মাঝেই যেন আরেকটু বাতাস পেলো ডা. তুষারের নতুন আবেদনে। 

ফেসবুকে দেওয়া ওই পোস্টকে সিরিয়াস পোস্ট উল্লেখ করে আব্দুন নূর তুষার বলেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।’
 
সালমান মুক্তাদির স্যোশাল মিডিয়ায় নানা বিষয় নিয়ে সোচ্চার হলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা অক্ষরে তিনি লিখতে পারেন না। বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। এ নিয়ে নেটিজেনরা তাকে নানা সময়েই কটাক্ষ করে। এবার আব্দুন নূর তুষার ঠিক এই বিষয়টি নিয়েই তাকে কেন্দ্র করে ফেসবুকে লিখলেন।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fabdun.n.tushar%2Fposts%2Fpfbid036yucB7koCdsUe5yJcXMTpBpy1mxQaei3ZXiirCEj7EM8gfDV97uPNnDj3N4q8fYnl&show_text=true&width=500″ width=”500″ height=”169″ scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

এবার কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক

পুরস্কার একুশে পদক ২০২৬।

Related Articles

Back to top button